1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার মাসিক কার্য নির্বাহী সভা অনুষ্ঠিত - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার মাসিক কার্য নির্বাহী সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১০৩ Time View

 

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার মাসিক কার্য নির্বাহী সভার মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রমে নতুন গতি এসেছে। শনিবার (৫ জুলাই) বিকেল ৫টায় সন্দ্বীপের প্রাণকেন্দ্র এনাম নাহার মোড়ে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ও দৈনিক আমার সংবাদ, ডেইলি পোস্ট এবং সাঙ্গু পত্রিকার প্রতিনিধি ইলিয়াছ সুমন। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও দৈনিক কর্ণফুলী প্রতিনিধি মোবারক হোসাইন।সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি:রিদুয়ানুল বারী (প্রতিনিধি, এস টি বাংলা টিভি ), মীর মোহাম্মদ মাইনুদ্দীন (প্রতিনিধি, দৈনিক যায় যায় কাল) যুগ্ম সম্পাদক: মাহমুদুর রহমান (প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠ)সাংগঠনিক সম্পাদক: নুর মোস্তফা আলী হাসান (প্রতিনিধি, দৈনিক আলোকিত সকাল)প্রচার সম্পাদক: ফয়সাল আসীর (প্রতিনিধি, সি প্লাস টিভি)অর্থ সম্পাদক: জাহেদুল ইসলাম শিহাব (প্রতিনিধি, দৈনিক আমার বার্তা)

সদস্য:আহসান উল্ল্যাহ সজিব (প্রতিনিধি, এস এস টিভি)

শাহাদাত হোসেন (প্রতিনিধি, দৈনিক সকালের শিরোনাম)

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত ও পেশাদারভাবে পরিচালনার জন্য নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সাংবাদিকদের পেশাগত অধিকার, ন্যায়সংগত সুযোগ-সুবিধা, এবং স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।সভায় অংশগ্রহণকারী সকল সদস্য সক্রিয়ভাবে মতামত প্রদান করেন এবং ভবিষ্যতে সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন ও স্থানীয় সমস্যা নিয়ে রিপোর্টিংয়ের ওপর জোর দেওয়ার ব্যাপারে ঐকমত্য প্রকাশ করেন।সভার সমাপ্তিতে সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি