
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুর উপজেলার অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৫ খ্রি. এর ফিতা কেটে এফ এম এগ্রো ফুড লিমিটেড এর চাল সংগ্রহের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন।
সোমবার (৫ মে ) সকালে উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে বিরামপুর খাদ্য গুদাম প্রাঙ্গণে এফ এম এগ্রো ফুড লিমিটেড অটো রাইস মিল এর চাল সংগ্রহের মধ্য দিয়ে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন তিনি । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এ,এইচ,এম তৌহিদুল্লাহ, বিরামপুর পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান খন্দকার,এফ এম এগ্রো ফুড লিমিটেড এর মিলার মিনহাজুল হক, মোস্তফা অটো রাইস মিল এর মেলার মোস্তফা হোসেন আহমেদ, মেসার্স আল-আমিন ইন্ডাস্ট্রিজ এর মেলার আব্দুল খালেক ও জসীমউদ্দীন, এছাড়াও বিভিন্ন হাসকিং মিল মালিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
খাদ্য দপ্তর থেকে জানা গেছে, এবার বিরামপুরে ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ১২০ মেট্রিক টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ৬ হাজার ৪৫৯ মেট্রিক টন সিদ্ধ চাল ক্রয় করা হবে। উল্লেখ্য, গত আমন মৌসুমে এই খাদ্য গুদামের সরকার নির্ধারিত পরিমাণের শতভাগ ধান ও চাল সংগৃহিত হয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply