1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
- Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৯৫ Time View

মিটামইনে বজ্রপাতে একজন নিহত

 

মোহাম্মদ রাসেল,কিশোরগঞ্জ (অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন):

 

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় বজ্রপাতে একজন নিহত হয়েছেন।

 

মঙ্গলবার (০৬ মে) দুপুরে মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর দক্ষিণ হাটির সামনে ধানের খলায় কাজ করতে গিয়ে এই ঘটনা ঘটে।

 

বজ্রপাতে নিহত কডু মিয়া (৩৫) ঘাগড়া ইউনিয়নের চমকপুর দক্ষিণ হাটির মোতালেব মিয়ার ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধানের খলার কাজ করতে গিয়ে বজ্রপাতে আহত হয়। পরিবারের লোকজন সাথে সাথে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

 

মিঠামইন থানার অফিসার ইনচার্জ মোঃ শফিউল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়ির খলায় কাজ করার সময় বজ্রপাতে একজন নিহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি