1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে শ্রমিকের মৃত্যুঃ - Stbanglatv.com
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে শ্রমিকের মৃত্যুঃ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১১২ Time View

 

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট সদর উপজেলার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে মারুফ হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আব্দুর রহিম (৩০) নামে আরো এক শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (৩ মে) সকাল ১১টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকার সাতপাটকী এলাকার বাসিন্দা জহুরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক মারুফ সদর উপজেলার রাজপুর ইউনিয়নের বালাপাড়া ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল খালেকের ছেলে এবং আহত অবস্থায় উদ্ধার হওয়া রহিম একই এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই এলাকার জহুরুলের বাড়িতে সকাল ১০টার পরপর সেপটিক ট্যাংক পরিষ্কারের কাজ করতে শুরু করে শ্রমিক মারুফ ও আব্দুর রহিম। প্রথমে ট্যাংকে নেমে পড়ে মারুফ। সেখানে অতিরিক্ত গ্যাসে প্রথমে অসুস্থ হয়ে ঢলে পড়েন। পরে অপর শ্রমিক ট্যাংকে নামে। এ সময় গ্যাসের কারণে সেও অসুস্থতা বোধ করলে দ্রুত উপরে উঠে রহিম কিন্তু শ্রমিক মারুফ উঠতে পারেনি এবং সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মারুফের মরদেহ উদ্ধার করে।

 

লালমনিরহাট সদর থানার ওসি নুরনবী বলেন, সেপটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসের কারণে একজনের মৃত্যু হয়েছে। অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি