1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ব্রাহ্মণবাড়িয়া সরকারি জায়গা উচ্ছেদে ম্যাজিস্ট্রেট খালেক পাটোয়ার নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান। - Stbanglatv.com
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া সরকারি জায়গা উচ্ছেদে ম্যাজিস্ট্রেট খালেক পাটোয়ার নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান।

শেখ সাদী সুমন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধির
  • Update Time : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৫৪ Time View

শেখ সাদী সুমন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া মেড্ডা বক্ষব্যাধি হাসপাতালের জায়গা উচ্ছেদ অভিযান চলছে সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়ার নেতৃত্বে।ব্রাহ্মণবাড়িয়া হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি Tania Rashid HA নেতৃত্বে জেলার নেতৃবৃন্দ॥

ব্রাহ্মণবাড়িয়া মেড্ডা বক্ষব্যাধি হাসপাতালের জায়গা উচ্ছেদ অভিযান চলছে। ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে অবৈধ দলখদারসহ স্থাপনা উচ্ছেদ করে সরকারি প্রতিষ্ঠানের ৫৮শতক জায়গা উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের মেড্ডা এলাকায় অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আবদুল খালেক পাটোয়ারী এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন।

 

স্থানীয় লোকজন, জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা শহরের মেড্ডা এলাকায় বক্ষব্যাধি ক্লিনিক অবস্থিত। সরকারি এই ক্লিনিকের পাশেই মেড্ডা বাজার ও পূর্বদিকে তিতাস নদী। দীর্ঘ প্রায় ৬০ থেকে ৭০ বছর ধরে নিম্ন আয়ের পেশাজীবিসহ স্থানীয় লোকজন বক্ষব্যাধি ক্লিনিকের ৫৮ শতক জায়গা দখল করে থাকার জন্য পাকা স্থাপনার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করে অবৈধভাবে বসবাস ও ব্যবসা পরিচালনা করে আসছিলেন। চলতি বছর ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অবৈধ দখলদার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট আদালতে একটি উচ্ছেদ মামলা করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার গত ২৮ এপ্রিল অবৈধ দখলদার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য আদেশ দেন। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত দিক-নির্দেশনা প্রদানের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আবদুল খালেক পাটোয়ারীকে নির্দেশ দেন।

শুক্রবার সকাল নয়টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আবদুল খালেক পাটোয়ারীর নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা মেড্ডা এলাকায় উপস্থিত হন। সেনাবাহিনী ও পুলিশের সদস্যদের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং সিভিল সার্জনের অধীনে কর্মরত জেলার প্রায় ৩০জন স্বাস্থ্যকর্মী সেখানে উপস্থিত হন। সকাল থেকে দুপুর পর্যন্ত বক্ষব্যাধি ক্লিনিকের আশপাশ ও মেড্ডা বাজার এলাকায় অভিযান চালিয়ে দখলকৃত জায়গা উদ্ধার করা হয়।

সরকারি প্রতিষ্ঠানের ৫৮শতক জায়গায় থাকা বিভিন্ন অবৈধ দখলদার ও বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানসহ সকল অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়।

এ ব্যাপারে সিভিল সার্জন নোমান মিয়া বলেন, দীর্ঘ প্রায় ৬০-৭০বছর ধরে বক্ষব্যাধি ক্লিনিকের ৫৮শতক জায়গা স্থানীয়রা অবৈধভাবে দখল করে পাকা স্থাপনা নির্মাণ করে বসবাসহ ব্যবসা পরিচালনা করে আসছিল। দীর্ঘ বহু বছর পর জায়গাটি উদ্ধার হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি