1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাগেরহাটে মাদকসহ একজনকে আটক করেছে র‍্যাব-৬। - Stbanglatv.com
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

বাগেরহাটে মাদকসহ একজনকে আটক করেছে র‍্যাব-৬।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৬১ Time View

 

বাগেরহাট জেলা প্রতিনিধি জেনিভা প্রিয়ানা

বাগেরহাট জেলার সদর থানা এলাকা থেকে বিশেষ অভিযানে ১৫০ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিএসসি জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলের বড় বড় চালান দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। বিষয়টি জানতে পেরে র‍্যাব-৬, সিপিএসসি এর একটি আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও বিভিন্ন স্থানে চেকপোষ্ট স্থাপন করে যানবাহন তল্লাশীসহ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ০১ মে র‍্যাব-৬, সিপিএসসি এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, বাগেরহাট জেলার সদর থানাধীন কাঠাল গ্রামে একটি মূদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর এক ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ঘটনার সত্যতা যাচাই করার জন্য ইং ০১ মে ২০২৫ তারিখ ১৫.৫০ ঘটিকার সময় উল্লেখিত স্থনে পৌঁছামাত্র র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জনৈক ব্যক্তি তাহার সাথে থাকা ইঞ্জিন চালিত ভ্যান ও ভ্যানের উপর একটি নীল রংয়ের প্লাস্টিকের ড্রামসহ পালানোর চেষ্টাকালে র‍্যাব-৬, সিপিএসসি এর একটি আভিযানিক দল আসামি ১। আব্দুল হালিম হাওলাদার (৫৮), পিতা-মৃত আব্দুল মজিদ হাওলাদার, সাং-বাসাবাটী, পশ্চিম বাসাবাটী রোড, বাগেরহাট পৌরসভা, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাটকে ভ্যানসহ গ্রেফতার করে এবং তার হেফাজত হতে উপস্থিত সাক্ষীদের সামনে ১৫০(একশত পঞ্চাশ) বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার পূর্বক জব্দ করেন।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে বাগেরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি