
স্টাফ রিপোর্টার হুমায়ুন রশিদ জুয়েল
কিশোরগঞ্জ তাড়াইল উপজেলা ৪নং জাওয়ার ইউনিয়ন হিজলজানি জলমহল হতে দীর্ঘদিন যাবত অবৈধভাবে একটি চক্র ভেকু দিয়ে মাটি কেটে আসছে , যা কৃষি জমির উপর ব্যাপক ক্ষতির প্রভাব পড়ছে ।
এ বিষয়ে তাড়াইল উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবর অভিযোগ করা হলে , গত ৩০/০৪/২০২৫ ইং তারিখে রোজ বুধবার তাড়াইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সরেজমিনে গিয়ে অভিযান চালিয়ে ২০১০ এর ১৫ ধারা মোতাবেক দুই জনকে মোট ৩,৫০,০০০/ টাকা অর্থদণ্ড করেন। এদের মধ্যে একজন হল মো: আরিফ ভুইঁয়া, পিতা মোঃ আব্দুস সাত্তার ভূঁইয়া।
এ বিষয়ে, তাড়াইল উপজেলা
সহকারী কমিশনার ভূমি হাবেল উদ্দিনের সাথে কথা হলে তিনি জানান, অভিযোগের উপর ভিত্তি করে সরেজমিনে গিয়ে অপরাধীদেরকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুই জনকে অর্থদণ্ড করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
© All rights reserved © 2023
Leave a Reply