1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বন্ধন জেনারেল হাসপাতালের ১ বছর পূর্তি উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  - Stbanglatv.com
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

বন্ধন জেনারেল হাসপাতালের ১ বছর পূর্তি উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৮৭ Time View

 

শাহনেওয়াজ,কালীগঞ্জ(গাজীপুর)প্রতিনিধি

স্বাস্থ্য সেবায় বন্ধন জেনারেল হাসপাতাল এখন আরও একধাপ এগিয়ে। কালীগঞ্জ উপজেলার জামালপুর বাজারে আধুনিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে গত বছর ২০২৪ ইং সালে হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়। ০১ মে, বৃহস্পতিবার ১ বছর পূর্তি উপলক্ষ্যে এই হাসপাতালে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ আয়োজন করা হয়েছে।

 

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন হাসপাতালের চেয়ারম্যান জনাব আবু সাঈদ মোঃ সালেহ, ব্যাবস্থাপনা পরিচালক মোঃ মাছুম মিয়া এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ জাহিদুর রহমান, মেডিসিন গ্যাস্টো এন্টারোলজী, হরমোন ও বক্ষব্যাধী রোগ বিশেষজ্ঞ, ডাঃ নাঈম জাহাঙ্গীর (সবুজ), ফ্যামিলি মেডিসিন, চর্ম ও যৌন, শিশু সাস্থ্য বিশেষজ্ঞ

ও ডাঃ জেমিমা জেরিন (আখিঁ), মেডিসিন, গাইনি, প্রসূতি, নবজাতক ও শিশু বিশেষজ্ঞ।

 

ফ্রী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা নেওয়ার জন্য আশেপাশের এলাকার অনেক রোগী সকাল থেকেই হাসপাতালে আসেন। রোগীদের সাখে কথা বলে জানা যায় তারা ফ্রীতে চিকিৎসা সেবা নিতে পেরে অনেক খুশি।  বিশেষজ্ঞ ডাক্তার এবং সুন্দর সেবা পরিবেশে রোগীরা সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় ব্ন্ধন জেনারেল হাসপাতালের চেয়ারম্যান জনাব আবু সাঈদ মোঃ সালেহ বলেন, এই হাসপাতালটির এক বছর পূর্তি উপলক্ষ্যে এই মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে।  হাসপাতাল টি বিশেষজ্ঞ ডাক্তারগণের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে এবং বিশেষজ্ঞ একটি ডায়াগনস্টিক টিমও রয়েছে হাসপাতালটির। ভবিষ্যতে এলাকার মানুষের চিকিৎসা সেবা দিতে তারা বদ্ধ পরিকর। এ সময় হাসপাতাল টির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাছুম মিয়াও সবাইকে বিশেষ ধন্যবাদ জানান।

 

এই ক্যাম্প বৃহস্পতিবার সকাল ১০ টায় শুরু হয়ে বিকাল ৩ টায় শেষ হয়। এ সময় মোট ১৪০ জন রোগীকে সেবা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি