
মোহাম্মদ রাসেল , কিশোরগঞ্জ (অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন):
কিশোরগঞ্জের ইটনায় বাড়ির পেছনের পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০১ মে) বিকালে উপজেলার মৃগা ইউনিয়নের আলমপাশা গ্ৰামে এই ঘটনা ঘটে।
পানিতে ডুবে নিহত শিশুর রেজুয়ান আহমেদ (দেড় বছর) মৃগা ইউনিয়নের আলমপাশা গ্ৰামের মোঃ সোহেল মিয়ার ছেলে।
মৃগা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড মেম্বার মোঃ আলী হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বাচ্চার মা বৈশাখ মাসের কাজে ব্যস্ত ছিলো কোন দিকে বাচ্চা পুকুরের পানিতে চলে গেছে বুঝতে পারেনি। কিছুক্ষণ করে বাচ্চাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে পানিতে ডুবন্ত অবস্থায় দেখা যায়।
পারিবারিক লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন
© All rights reserved © 2023
Leave a Reply