
মোহাম্মদ রাসেল , কিশোরগঞ্জ (অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন):
কিশোরগঞ্জের ইটনা উপজেলার বাড়ির সামনে মাঠে ধানের কাজ করতে গিয়ে বজ্রপাতে মোঃ অনুহল মিয়া (৫০) নামে একজন কৃষক নিহত হয়েছেন।
বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার এলংজুরী ইউনিয়নের কাটটেংগুর গ্রামের নিজ বাড়ির সামনে ধানের কাজ করার সময় হঠাৎ আকাশে মেঘ করে বজ্রপাত শুরু হয়।এসময় বজ্রপাতে দুর্ঘটনাটি ঘটে।
পরিবারের স্বজনেরা ইটনা হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা: কাউসার আহমেদ মৃত ঘোষণা করেন।
এলংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন রুবেল বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়ির সামনের মাঠে ধানের কাজ করতে গিয়ে বজ্রপাতে কাটটেংগুর গ্ৰামের মৃত মফিল উদ্দিনের ছেলে অনুহল এর মৃত্যু হয়েছে। মৃত অনুহল এর ৪ মেয়ে, ১ ছেলে সহ স্ত্রী আছে।
ইটনা থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর ইকবাল বলেন, এখন পর্যন্ত এই বিষয়ে কোনো খবর পাইনি। খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।
© All rights reserved © 2023
Leave a Reply