1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কালীগঞ্জে বিএনপির মতবিনিময়। - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কালীগঞ্জে বিএনপির মতবিনিময়।

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১১৮ Time View

 

মোঃ শাহনেওয়াজ কালিগঞ্জ (গাজীপুর)প্রতিনিধিঃ

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নয়াপল্টনে সমাবেশ সফল করার লক্ষ্যে কালিগঞ্জ উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার কালীগঞ্জে দলীয় অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির মাস্টার এর সভাপতিত্বে এবং কালীগঞ্জ পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপি’র আহবায়ক এবং সাবেক (এমপি) একেএম ফজলুল হক মিলন। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য খাইরুল আহসান মিন্টু , মোহাম্মদ হোসেন আরমান মাস্টার, উপজেলা বিএনপির উপদেষ্টা সোলায়মান আলম সহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি বক্তব্যে দলের শৃঙ্খলা বজায় রেখে সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানান। দলের বদনাম হয় এরকম কোন কর্মকাণ্ডে জড়িত না থাকার নির্দেশ দেন এবং সকলকে মে দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি