
প্রতিনিধি,মোহাম্মদ রাসেল,কিশোরগঞ্জ (ইটনা,মিটামইন,অষ্টগ্রাম)
কিশোরগঞ্জের হাওরে বজ্রপাতে ৩ জন নিহত হয়েছে।
নিহতরা হলেন, উপজেলার কলমা ইউনিয়নের হালালপুর গ্রামের মৃত জন্তিদ দাসের ছেলে ইন্দ্রজিত দাস (৩০) ও খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামের বাসিন্দা মো. ইদ্রিস মিয়ার ছেলে স্বাধীন মিয়া (১৪) ও ফুলেছা (৬০) নামে এক নারী নিহত হয়েছে।
২৮/০৪/২৫ইং রোজ সোমবার সকাল পৃথক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার সকালে অষ্টগ্রাম উপজেলা কলমা ইউনিয়নের হালালপুর গ্রামের ইন্দ্রজিৎ দাস হাওরে ধান কাটতে যান। এইসময়, আকাশে মেঘ করলে বজ্রপাত শুরু হয়। এতে, বজ্রপাতের আঘাতে ইন্দ্রজিৎ দাস নিহত হন। পরে, খবর পেয়ে তা়ঁর স্বজনরা মরদেহ উদ্ধার করেন।
এবং খয়েরপুর গ্রামের বাসিন্দা স্বাধীন মিয়া খয়েরপুর হাওরে মাছ ধরতে যান। মাছ ধরার সময়
হঠাৎ আকাশে মেঘ করে বজ্রপাত শুরু হয়। এসময়, বজ্রপাতের আঘাতে স্বাধীন আহত হন।
খবর পেয়ে স্বজনরা তাঁকে উদ্ধার স্থানীয় বেসরকারি চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক স্বাধীনকে মৃত ঘোষণা করেন।
মিটামইন উপজেলা কেওয়ারজোড় ইউনিয়নের রানিগঞ্জ গ্রামের আরশাদ আলীর স্ত্রী বাড়ির সামনে পতিত জমিতে ধানের খেড় শুকানোর সময় আকাশে মেঘ করে বজ্রপাত শুরু হয়। এসময়, বজ্রপাতের আঘাতে ফুলেছা বেগম নিহত হন। খবর পেয়ে স্বজনরা তার মরদেহ উদ্ধার করেন।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে, অষ্টগ্রাম ও মিটামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. রুহুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply