1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বিরামপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, আটক ৫ - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

বিরামপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, আটক ৫

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১০৫ Time View

 

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি দেওয়ার ঘটনায় পাঁচ জনকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।

শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১২ টার দিকে বিরামপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. মমতাজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত বৃহস্পতিবার জোতবানী ইউনিয়নের শিবপুর গ্রামে জমিজমা বিরোধ কে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

 

 

এ ঘটনায় শনিবার সন্ধ্যায় পাঁচ জনকে আটক করেছে থানা পুলিশ।

 

আটককৃত ব্যক্তিরা হলেন, উপজেলার জোতবানী ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মেহেদী হাসান(৩৮), উপজেলার নিশিবাপুর গ্রামের মৃত ওয়ায়েজ উদ্দিনের ছেলে আব্দুল ওয়াহেদ কমল (৫০), পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার জিয়াত গ্রামের মোজাম্মেলের ছেলের শাকিল (২৫) একই গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (২৫) ও মৃত মোখলেছার রহমানের ছেলে শাহিন আলম (৩২)।

 

জানা গেছে, দীর্ঘদিন যাবৎ জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবেশির সঙ্গে বিরোধ চলছিলো। গত বৃহস্পতিবার দু’পক্ষের ঝগড়াঝাটি হয়। পরে মেহিদী হাসান পিস্তল বের করে হুমকি দেয়। পরে থানা পুলিশ তাদেরকে আটক করে।

 

বিরামপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. মমতাজুল হক সময়ের কন্ঠস্বর কে বলেন, খবর পেয়ে পুলিশ তাদেরকে আটক করে । কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদেরকে রবিবার (২৭ এপ্রিল) আদালতে পাঠানো হবে। তবে পিস্তলটি খেলনা পিস্তল ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি