1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
খুলনার রূপসায় যৌথবাহিনীর অভিযানে ৮ জন সন্ত্রাসী আটক, অস্ত্র উদ্ধার  - Stbanglatv.com
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

খুলনার রূপসায় যৌথবাহিনীর অভিযানে ৮ জন সন্ত্রাসী আটক, অস্ত্র উদ্ধার 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১১৮ Time View

 

বাগেরহাট জেলা প্রতিনিধি জেনিভা প্রিয়ানা

খুলনা জেলার রুপসা উপজেলার দেয়াড়া গ্রামে আজ ভোররাতে সেনা ও নৌবাহিনীর যৌথ অভিযানে ৮ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে ১টি ৯ এমএম পিস্তল, ১টি ম্যাগাজিন, ২টি দেশীয় পাইপগান, ২টি দেশীয় পিস্তল, ১টি চাইনিজ কুড়াল, ১টি রামদা ও ১টি ডেগার।

 

গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাইফুল ইসলামের নেতৃত্বে ভোর ০২:১০টা থেকে সকাল ০৬:৩০টা পর্যন্ত কুখ্যাত সন্ত্রাসী হান্নানের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন: মোঃ জুনায়েদ হোসেন (৫৫), মোঃ জাহিদ হোসেন (৫০), মোঃ মোশাররফ হোসেন (৪২), মোঃ জিদান হোসেন (২৬), মোঃ আজানুর মুন্সী (৩৬), মোঃ মিজানুর মুন্সী (৪৩), মোঃ জহির হোসেন (৩৬) ও মাসুদ রানা (৪০)। তাদের সবার বাড়ি খুলনা জেলার রুপসা থানাধীন দেয়াড়া ও মিল্কি এলাকায়।

 

অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেফতারকৃতদের রুপসা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী সূত্র জানিয়েছে, সন্ত্রাসবিরোধী এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি