1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ধর্মপাশায়,চেয়ারম্যানের বাড়িতে চুরি, নগত অর্থ ১ লাখ ৭ হাজার টাকা। - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

ধর্মপাশায়,চেয়ারম্যানের বাড়িতে চুরি, নগত অর্থ ১ লাখ ৭ হাজার টাকা।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১০৮ Time View

 

ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধি।

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন এর বর্তমান চেয়ারম্যান গোলাম ফরিদ খোকার বাড়িতে চুরি হয়েছে।

সোমবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে এ ঘটনা ঘটে।

মুঠোফোনে চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা জানান, চুরচক্র কৌশলে ঘরের দরজা খুলে আলমারির ড্রয়ার থেকে নগদ ১ লাখ ৭ হাজার টাকা নিয়ে যায়। পরিকল্পিত ভাবে এ চুরি করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, যেখানে আমার ঘরে চুরি করা হয়েছে, সেখানে অন্য কেউ নিরাপদ নয় বলে প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।

এলাকাবাসী জানান, সরকার পতনের পর, দুর্বৃত্ত ও চোর চক্রের দৌরত্ব বেড়েই চলছে।

প্রশাসনের নজরদারির পরেও অদৃশ্য এক ক্ষমতায় চলছে এসব কাজ।

একের পর এক এধরণের

ঘটনা ঘটেই চলছে। তারা বলেন,প্রশাসনের কড়া নজরধারী থাকলে জনগণ একটু নিরাপদে থাকতে পরবে বলে জানান তারা।

এ ব্যাপারে ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, জনগণ পুলিশের বন্ধু, তারা যেকোনো বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করলে এবং পুলিশের কাজে বাঁধা সৃষ্টি না করলে এসব অপরাধীদের ধরে আইনের আওতায় এনে বিচার করা সম্ভব বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি