
দক্ষিণ চট্টগ্রাম থেকে স্টার্ফ রির্পোটার আবিদুর রহমান বাবুল ঃ
এখন সময় দেশকে ভালবাসার। দেশকে ভালবাসা ঈমানের অঙ্গ। অতীতের ফ্যাসিবাদী সরকার রাজত্ব করতে গিয়ে দেশকে ধ্বংস করে দিয়েছে। দেশের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্কলা তচনচ করে দিয়ে নিজেদের আখের গুছিয়ে নিয়েছে। ফ্যাসিবাদি সরকার যদি ভবিষ্যতে আরো সময় ক্ষেপন করলে দেশ দেউলিয়ায় পরিণত হত। ৫ আগস্টের পর ছাত্র-জনতার সংগ্রামে হাসিনা পলায়ন করায় দ্বিতীয় বারের মত দেশ সৈরাচার মুক্ত হয়েছে। গঠন করা হয়েছে অন্তবর্তিকালীন সরকার। এখন দেশবাসীর উচিত অতীতের সৈরাচারের ঝনজাল মুক্ত করে দেশকে ভালবেসে সুন্দর বাংলাদেশ গঠন করা। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্ণেল অলির বাসভবনে রবিবার বিকাল ৩ টায় কর্মীসমাবেশে কর্ণেল অলি এসব কথা বলেন। উপজেলা এল ডি পির উদ্যেগে এই কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মীসমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা এল ডি পির সভাপতি মোতাহের মিয়া। প্রধান অথিতি ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্ণেল (অবঃ) অলি আহমেদ।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা এল ডি পির সাধারণ সম্পাদক আকতার আলম। সহ সভাপতি জসিম উদ্দীন হাইদার, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল, বরকল ইউনিয়ন এল ডি পির সভাপতি সায়েদ বিন খায়ের, বরকল ইউনিয়নের এল ডি পির সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল আলম, , ৫নং ওয়ার্ড এল ডি পির সভাপতি নুরুল আমিন, ৪নং ওয়ার্ড এল ডি পির সভাপতি সামশুল ইসলাম, বরকলের ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ বেলাল উদ্দীন, বরকল ইউনিয়নের যুবদল সহ সভাপতি মোঃ নাজিম উদ্দীন, বরকল ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের প্রচার সম্পাদক মোঃ ওয়াসিম উদ্দীন, ৫নং ওয়ার্ড সভাপতি মোঃ আরিফ, ২ নং ওয়ার্ড যুবদল সেক্রেটারি বেলাল প্রমুখ।
© All rights reserved © 2023
Leave a Reply