1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গৌরীপুরে শিক্ষাবঞ্চিত হচ্ছে প্রাথমিক শিক্ষার্থীরা - Stbanglatv.com
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

গৌরীপুরে শিক্ষাবঞ্চিত হচ্ছে প্রাথমিক শিক্ষার্থীরা

আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-
  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১২৭ Time View

 

 

আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পৌর শহরে বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের অবহেলা ও অনিয়মের কারনে বিদ্যালয়ে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে, ফলে শিক্ষার্থীরা পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে।

সোমবার (২১ এপ্রিল ২৫ইং) সরেজমিনে গিয়ে জানা যায়, গৌরীপুর পৌর শহরের বালুয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় প্রধান শিক্ষক অনুপস্থিত, এ বেপারে এ.টি

ও নাজমা আক্তার জানান— প্রধান শিক্ষক নৈমিত্তিক ছুটি নিয়েছে আজকের জন্য।

সৌরর্যবালা পৌর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঞ্জুমান-আরা অনুপস্থিত, তিনিও নৈমিত্তিক ছুটি নিয়েছেন।

মুক্তিযোদ্ধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, একজন সহকারী শিক্ষক অনুপস্থিত তিনিও নৈমিত্তিক ছুটি নিয়েছেন।

গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রধান শিক্ষক ফেরদৌস আলম তিনি চিকিৎসার জন্যে ছুটিতে আছেন, সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম তিনি মৌখিক ভাবে ডেপুটেশনে আছেন, বর্তমানে তিনি ননদুরা প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান দিচ্ছেন। সহকারী দিতি বানু মাতৃকালিন ছুটিতে আছেন, অন্য আরেক সহকারী শিক্ষক তিনি নৈমিত্তিক ছুটি নিয়েছেন।

সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সহকারী শিক্ষক মাহমুদা তিনিও নৈমিত্তিক ছুটি নিয়েছেন।

ঘোষপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষকরা উপস্থিত থাকলেও শিক্ষার্থী ছিল শূন্য।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগমের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, কোন অনিয়ম পাওয়া গেলে আমরা তদন্ত সাপেক্ষে যথাযত ব্যবস্থা গ্রহন করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি