1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার - Stbanglatv.com
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৭২ Time View

 

উপজেলা প্রতিনিধি,নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা নাশকতা মামলার আসামি ভলাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুবেল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার ২০ এপ্রিল ২০২৫ রোজ রোববার ভোরে উপজেলার ভলাকুট গ্রামের নিজ বাড়ি থেকে রুবেল কে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. খাইরুল আলম।

 

গ্রেফতার রুবেল মিয়া (৪০) ভলাকুট গ্রামের বাসিন্দা এবং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ধনু মিয়া ও হেনা বেগমের ছেলে। তিনি বর্তমান ভলাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য।

 

পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি সহিংস ঘটনার পেছনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন রুবেল মিয়া।

 

ওসি খাইরুল আলম বলেন, ‘রুবেল মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পরিস্থিতি উত্তপ্ত করতে সক্রিয় ভূমিকা রাখেন। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে। তাকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি