1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লালমনিরহাটে ভ্যান চালকের ঝুলন্ত লাশ উদ্ধারঃ - Stbanglatv.com
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

লালমনিরহাটে ভ্যান চালকের ঝুলন্ত লাশ উদ্ধারঃ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১১০ Time View

 

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভায় জহুরুল ইসলাম (৩৫) নামে এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে পাটগ্রামের ঘোনাবাড়ি কদুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জহুরুল ইসলাম পাটগ্রাম পৌরসভার বেংকান্দা এলাকার বাসিন্দা এবং আনোয়ার হোসেনের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ভ্যান চালক জহুরুলের প্রথম স্ত্রীর মৃত্যুর পর তিনি ইরিনা বেগম নামে আরেকজনকে দ্বিতীয় বিয়ে করেন। ইরিনা একজন দিনমজুর, যিনি মাটি কাটার কাজ করেন। ঘটনার দিন সকালে কাজের উদ্দেশ্যে বের হওয়ার আগে স্বামীর খোঁজ নিতে গিয়ে ঘরের ভেতর ধরনার সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্বামীর লাশ দেখতে পান তিনি। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন আসলে পুলিশে খবর দেয়।

 

খবর পেয়ে পাটগ্রাম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।

 

নিহতের মেয়ে জনি আক্তার এ ঘটনায় দ্বিতীয় স্ত্রী ইরিনাকে দায়ী করে বলেন, ‘আমার বাবাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে আমার সৎ মা। আমি এর সুষ্ঠু বিচার চাই।’ নিহতের পরিবারের অন্যান্য সদস্যদেরও একি দাবি, এটি আত্মহত্যা নয়- পরিকল্পিত হত্যাকাণ্ড।

 

পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলেও জানায় পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি