1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ত্রিশালে ভারতীয় মদসহ ৩ জন গ্রেফতার - Stbanglatv.com
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

ত্রিশালে ভারতীয় মদসহ ৩ জন গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৬৯ Time View

 

জাকিয়া বেগম, বিশেষ প্রতিনিধি

ময়মনসিংহ ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদের দিকনির্দেশনায় ঢাকা-বিরিশিরি-লেঙ্গুড়াগামী মামনি এন্টারপ্রাইজ থেকে বুধবার (৯ এপ্রিল) রাত আড়াইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে আমিরাবাড়ি নিগার জামান ফিলিং ষ্টেশন (পেট্রোল পাম্প) এর সামনে পাকা রাস্তায় চেকপোষ্ট করে নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার অন্তর্ভুক্ত লেঙ্গুরা হতে ঢাকাগামী মা মনি এন্টারপ্রাইজ বাস যাহার রেজিষ্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ব ১৩-১০৬৬ বাসটি থামানো হয়।

বাসটি চেক করাকালীন বাসের ড্রাইভার, সুপারভাইজার, হেলপারদের দেয়া তথ্যমতে বাসের পিছনের দিকে নিচে অতিরিক্ত চাকা রাখার জায়গায় সুকৌশলে ৩ টি ছোট চটের বস্তার ভিতর ভারতীয় নিষিদ্ধ ৬৩ (তেষট্টি) বোতল মদ উদ্ধার করা হয়।

যাহা ড্রাইভার, হেলপার, সুপারভাইজার এই ৩ জনের দেখানোমতে এবং তাহাদের নিজ হাতে বাহির করে দেন। বাস ও উদ্ধারকৃত ভারতীয় মদের বোতল ৬৩ টি এবং ড্রাইভার কাজল মিয়া (২৭), হেলপার ইয়াসিন আরাফাত (২২) ও সুপারভাইজার রিফাত মিয়া বাবু (২৪) এর নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫- বি (২) ধারায় মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি