1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রাজবাড়ী পৌর পার্কিং ফি নিয়মের বাতিল চান অটোচালকরা  - Stbanglatv.com
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

রাজবাড়ী পৌর পার্কিং ফি নিয়মের বাতিল চান অটোচালকরা 

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৩০ Time View

 

রাজবাড়ী জেলা প্রতিনিধিঃছাব্বির হোসেন বাপ্পি,

রাজবাড়ীতে অটোরিক্সা চলাচলের জন্য পৌর পার্কিং প্রথা বাতিল করে নম্বর প্লেট দেওয়ার দাবি জানিয়েছেন চালকরা। বুধবার এ দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। পরে তারা রাজবাড়ী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়। আগামী ১ বৈশাখ থেকেই তাদের দাবি কার্যকর করার দাবি জানিয়েছে। বেলা ১১টায় রাজবাড়ী শহরের রেলগেট এলাকায় অটোরিক্সা চালকরা জমায়েত হয়ে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে অটোরিক্সা চালকদের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তৃতা দেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহবায়ক নঈম আনসারী, জেলা অটো মালিক ও চালক ঐক্য পরিষদের সভাপতি মো. হাফিজুর রহমান, জাতীয়তাবাদী শ্রমিক দলের রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুল গফুর মন্ডল, সাধারণ সম্পাদক শাহ আলম, কৃষক দলের আহবায়ক আইয়ুবুর রহমান, জেলা যুবদলের আহবায়ক খাইরুল আনাম বকুল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক কবির উদ্দীন প্রমুখ। অটোচালকরা বলেন, রাজবাড়ীতে প্রতিদিন পৌর পার্কিং ফির নামে ৩০ থেকে ৪০ টাকা চাঁদা আদায় করা হচ্ছে। এটা তাদের জন্য বাড়তি বোঝা। শ্রমিকদের জন্য খুবই কষ্টসাধ্য। প্রতিদিন যা আয় হয় তা দিয়ে সংসারই চলেনা। এর উপর পার্কিং ফি দিয়ে দিলে আরও করুণ অবস্থায় পড়তে হয় তাদের। রাজবাড়ীর প্রতিবেশি জেলা ফরিদপুর ও কুষ্টিয়ায় অটোরিকশার পার্কিং ফি অনেক কম। সেখানে নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে নম্বর প্লেট দেওয়া হয়। রাজবাড়ীতেও এ নিয়ম

করা হোক। প্রতিদিন ১০ টাকা হারে বছরে তিন হাজার ৬শ টাকা দিয়ে নম্বর প্লেট করে দিলে তারা ঝামেলামুক্তভাবে অটোরিক্সা চালাতে পারেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি