1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কালিয়ায় যুবদলের কর্মি সভা অনুষ্ঠিত। - Stbanglatv.com
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

কালিয়ায় যুবদলের কর্মি সভা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৮৭ Time View

 

মোঃ হাসিবুর রহমান, বিষেশ প্রতিনিধি নড়াইল।

নড়াইলের কালিয়ার পহরডাঙ্গা ইউনিয়ন যুবদলের উদ্যোগে গত ০৭/০৪/২০২৫ ইং সোমবার কর্মি সভা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক যুবদল নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি ছিলেন নড়াগাতী থানা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াগাতী থানা যুবদলের সদস্য সচিব চৌধুরী সাকায়েত হোসেন ঝুনু, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পহরডাঙ্গা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সেলিম মোল্যা, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কুব্বত শিকদার, নড়াগাতী থানা মহিলা দলের সভানেত্রী নাদিরা আক্তার (জোসনা মল্লিক), ইকবাল সিকদার, কাদের সিকদার, সোহেল রানা, গোলাম রসুল, পলাশ সিকদার, মো: বাবলু মল্লিকসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে দলীয় আদর্শ নিয়ে কাজ করতে হবে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার এবং মাদক নির্মুলের উপর গুরুত্বারোপ করা হয় সভা শেষে দলীয় কার্যক্রমে সক্রিয় নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি