1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রাজবাড়ীতে ফিলিস্তিনের পাশে একাত্মতা প্রকাশে বিক্ষোভ ও সমাবেশ - Stbanglatv.com
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

রাজবাড়ীতে ফিলিস্তিনের পাশে একাত্মতা প্রকাশে বিক্ষোভ ও সমাবেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৭৯ Time View

 

রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ,ছাব্বির হোসেন বাপ্পি,

রাজবাড়ী জেলাতে ফিলিস্তিনের একাত্নতা প্রকাশ বিক্ষোভ ও সমাবেশ পাশে জনগণের উপর ইসরায়েলের অব্যাহত বর্বরোচিত হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে বড়পুল সড়কে একত্রিত হন। সেখানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা জানান এবং ফিলিস্তিনের নিপীড়িত জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

বক্তারা বলেন, ইসরায়েলের দখলদার নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো অবস্থান প্রয়োজন।” তারা ইসরায়েলের পণ্য বয়কটের ডাক দেন এবং জাতিসংঘের প্রতি আহ্বান জানান— যেন ইসরায়েলের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

মানবতা ও ন্যায়বিচারের পক্ষে এই প্রতিবাদ কর্মসূচি শেষ হয় ফিলিস্তিনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি