1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ১৫ পুলিশ সদস্য আহতঃ - Stbanglatv.com
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ১৫ পুলিশ সদস্য আহতঃ

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১১০ Time View

 

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

 

লালমনিরহাটে পুলিশবাহী ট্রাকে ড্রাম ট্রাকের ধাক্কায় ১৫ জন সদস্য আহত হয়েছেন। আজ সোমবার (৭ এপ্রিল) সকাল ৮ টার দিকে জেলার হাড়িভাঙ্গা মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক চালক সোহানকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৮ টার দিকে লালমনিরহাট পুলিশ লাইন থেকে ১৫ জন পুলিশ সদস্যকে নিয়ে একটি ট্রাক সিন্দুরমতি মেলার উদ্দেশ্যে রওনা করে। পুলিশবাহী ট্রাকটি শহরের হাড়িভাঙ্গা মাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ড্রাম ট্রাক পুলিশবাহী ট্রাকে সজোড়ে ধাক্কা দেয়। এতে পুলিশবাহী ট্রাকে থাকা ১৫ পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে ৬ জনকে লালমনিরহাট সদর হাসপাতাল ও গুরুতর আহত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি তিন পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া পুলিশ সদস্যরা হলেন এসআই রফিকুল ইসলাম, এএসআই মহেস, কনস্টেবল সাইফুল, মানিক, মোজাম্মেল ও সবুজ। লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি হওয়া পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল নয়ন, জাফর (গাড়ি চালক), শাহাদাৎ, লুৎফর, ইলিয়াস ও মোস্তফা। আর প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এসআই আবু বক্কর, নায়েক রাহিনুল, নায়েক শাখাওয়াত।

 

সড়ক দুর্ঘটনায় ১৫ পুলিশ পুলিশ সদস্য আহত ও একজনকে গ্রেফতারের বিষয়টি লালমনিরহাট সদর থানার ওসি নুরনবী নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি