1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নওগাঁয় জামায়াতের ওয়ার্ড সভাপতি সন্মেলন অনুষ্ঠিত   - Stbanglatv.com
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

নওগাঁয় জামায়াতের ওয়ার্ড সভাপতি সন্মেলন অনুষ্ঠিত  

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৭৪ Time View

 

স্টাফ রিপোর্টারঃ নওগাঁয় জেলা জামায়াতের উদ্যোগে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওয়ার্ড সভাপতি সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল, নির্বাহী পরিষদ সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান।

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের আমীর নওগাঁ -৪ (মান্দা) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী খ.ম আব্দুর রাকিব এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারী, নওগাঁ -৫ (নওগাঁ সদর) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী এবং সাবেক নওগাঁ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ আ স ম সায়েমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের অঞ্চল পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী মহানগরী জামায়াতের সাবেক আমির ও রাজশাহী অঞ্চল টিম সদস্য প্রফসর আবুল হাসেম, রাজশাহী অঞ্চল টিম সদস্য আমিনুল ইসলাম, শ্রমিক কল্যান ফেডারেশন এর রাজশাহী অঞ্চল পরিচালক সভাপতি মাওঃ আব্দুস সবুর।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ও নওগাঁ -২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক, জেলা জামায়াতের নায়েবে আমির ও নওগাঁ পৌরসভা নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী অধ্যাপক মহিউদ্দিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও সাবেক শিবিরের জেলা সভাপতি অধ্যাপক নাসির উদ্দীন, মারুফ আহমেদ, জেলা কর্মপরিষদ সদস্য ও নওগাঁ -১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম, নওগাঁ জেলা জামায়াতের শুরা সদস্য, নওগাঁ -৬ (রানীনগর- আত্রাই) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী, কর্মপরিষদ সদস্য ও পাচুপুর ইউনিয়ন চেয়ারম্যান মাষ্টার মোঃ খবিরুল ইসলাম প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী কারও চক্ষু রাঙ্গানিকে পরোয়া করেনা। জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ, সন্ত্রাসের কোন সুযোগ নেই।

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি সুবিধা পাবেন মহিলারা। অমুসলিমরা সমান নাগরিক সুবিধা ও ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে।

 

তিনি আরও বলেন, ৩০০ টি আসনে জামায়াতে ইসলামি প্রার্থী ঘোষনা করলেও আগামী নির্বাচনে ইসলাম পন্থীদের ঐক্যের জন্য সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি