
রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ ছাব্বির হোসেন বাপ্পি,
রাজবাড়ী জেলায় হামলা-মামলা ও নির্যাতনের মধ্যেও সারা দেশে তৃণমূল নেতাকর্মীদের উজ্জীবিত এবং চাঙ্গা রাখতে নানামুখী তৎপরতা চালাচ্ছে বিএনপি। ব্যর্থতার গ্লানি ঘুচিয়ে ফের রাজপথে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করছে দলটি। এরই মধ্যে বিএনপির ভ্যানগার্ডখ্যাত ছাত্রদলের নতুন কমিটিও হয়েছে। এখন বিভিন্ন জেলা-উপজেলায় কারামুক্ত ও নির্যাতিত নেতাকর্মীদের স্থানীয়ভাবে সংবর্ধনা দেওয়া হচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে একদফা আন্দোলনে যেসব নেতাকর্মী জেলখানার বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন তাদের ফুলের মালা পরিয়ে বরণ করা হচ্ছে। একই সঙ্গে নির্যাতিত নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজ নিচ্ছেন রাজবাড়ী জেলার বিএনপির ০১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জ্যেষ্ঠ নেতা।
© All rights reserved © 2023
Leave a Reply