1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কলমাকান্দায় সেন্টার ফর সোস্যাল ডেভেলপমেন্ট (সি এসডি) এর উদ্যোগে এতিম, আলেম, রাজনীতিবিদ, সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - Stbanglatv.com
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

কলমাকান্দায় সেন্টার ফর সোস্যাল ডেভেলপমেন্ট (সি এসডি) এর উদ্যোগে এতিম, আলেম, রাজনীতিবিদ, সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ৯৬ Time View

 

কামরুল হাসান,নেত্রকোনা জেলা প্রতিনিধি,

নেত্রকোনা কলমাকান্দায় আজ ৩০ মার্চ ২০২৫, আনন্দপুর হাই স্কুল ও কলেজ মাঠে সেন্টার ফর সোস্যাল ডেভেলপমেন্ট (সিএসডি) এর উদ্যোগে অনুষ্ঠিত হয় একটি মহতী দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয় এতে অংশগ্রহণ করেন এতিম, আলেম, রাজনীতিবিদ, সাংবাদিক ও বিশিষ্টজন সহ নানা শ্রেণি পেশার মানুষ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা বিএনপির সম্মানিত আহবায়ক জনাব এম. এ. খায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম-আহবায়ক আনোয়ারুল হক টুটন সহ উপজেলা বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং নাজিরপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব জমসেদ আলী সহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন আনন্দপুর ৭নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি এবং যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রবীণ-নবীন ব্যাক্তিবর্গ।

দোয়া ও ইফতারের সিএসডির কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন অতিথিরা। বিশেষত, সিএসডির চেয়ারম্যান জনাব মো. আনিসুল ইসলাম এর নেতৃত্বে সমাজকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বলেন, তরুণরা সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম এবং সিএসডি তাদের পাশে থেকে সাহায্য করছে।

সভাপতির বক্তব্যে জনাব আনিসুল ইসলাম বলেন, সিএসডি একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম, যেখানে মেধাবী ও ইতিবাচক মনোভাবের মানুষদের নিয়ে সমাজের শিক্ষা এবং সংস্কৃতির উন্নয়নে কাজ করছে। তিনি উল্লেখ করেন, সিএসডি সমাজের মানুষের মৌলিক চাহিদা পূরণে সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।

 

বিশিষ্ট আইনজীবী ও কলমাকান্দা উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব সিরাজুল ইসলাম খোকন তাঁর বক্তব্যে সিএসডির সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং সিএসডির সমস্ত ভালো কাজের সঙ্গে জাতীয়তাবাদী আদর্শের মানুষদের সহযোগিতার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সম্মানিত যুগ্ম-আহবায়ক জনাব ফয়সাল আহমেদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে, যা সেন্টার ফর সোস্যাল ডেভেলপমেন্ট (সিএসডি) এর একটি সফল আয়োজন হিসেবে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি