
দিনাজপুর প্রতিনিধি-(২৬ মার্চ বুধবার) দিনাজপুর পুলিশ লাইনস্ হল রুমে জেলা পুলিশের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন।
এছাড়াও দোয়া ও ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ, ডিআইজি কার্যালয়ের পুলিশ কর্মকর্তা, বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত-এর বিচারকগণসহ অন্যান্য বিচারক মহোদয়, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনীর দিনাজপুর জেলা স্টেডিয়াম ২৮ বীর সেনা ক্যাম্প এর কর্মকর্তা, জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তা, বিশিষ্ট আইনজীবী, বিশিষ্ট ব্যবসায়ীসহ দিনাজপুর জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
© All rights reserved © 2023
Leave a Reply