1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নাসিরনগরে অপহরণের ছয়দিন পর যুবকউদ্ধার,গ্রেপ্তার পাঁচ - Stbanglatv.com
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

নাসিরনগরে অপহরণের ছয়দিন পর যুবকউদ্ধার,গ্রেপ্তার পাঁচ

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১১১ Time View

 

মোঃ আব্দুল হান্নান নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে অপহরণের ছয়দিন পর এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে ২২মার্চ ভোররাতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে  নয়ন দাস (২৬) কে উদ্ধার করা হয়। ওই ঘটনায় অপহরনকারী চক্রের  পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।তবে মামলার তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করেনি পুলিশ।

 

জানা গেছে ১৬ই মার্চ ২০২৫ রোজ রবিবার সকাল ১০টার সময় উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক বাজারে প্রতিদিনের সকালে দোকানে যাওয়ার পরপরই কিছু অপরিচিত লোক মাইক্রোবাস নিয়ে সেখানে আসে। নয়নের নাম জানতে চেয়ে তারা দোকানের ঠিকানা নিশ্চিত করে। এরপর দোকানে গিয়ে নয়নকে গাড়িতে করে নিয়ে যায়। তারপর থেকেই সে নিখোঁজ। অপহরণের পর থেকে চক্রটি নয়ন দাসের  পরিবারের কাছে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।মুক্তিপণের টাকা ১৭ই মার্চ সোমবার সকালের মধ্যে দিতে হবে, নইলে নয়নকে আর ফিরিয়ে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়।

ঘটনাটি জানার পর থেকেই নয়ন দাসকে উদ্ধারের অভিযানে নামে নাসিরনগর থানা পুলিশ। দীর্ঘ ছয় দিন বিরামহীন অভিযান পরিচালনা করে পুলিশের চৌকস বুদ্ধিমত্তায়  শুক্রবার ভোর রাতে নয়ন দাসকে উদ্ধার করা হয়।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খায়রুল ইসলাম নয়ন দাস উদ্ধারের সত্যতা স্বীকার করেছেন।তিনি বলেন এ ব্যাপারে পরে জেলা পুলিশ সুপার প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি