1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গৌরীপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রেশনিং চালু ও ভূমিহীনদের খাসজমি প্রদানের দাবিতে বিক্ষোভ মিছিল - Stbanglatv.com
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

গৌরীপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রেশনিং চালু ও ভূমিহীনদের খাসজমি প্রদানের দাবিতে বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১২৭ Time View

 

আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-

বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে রোববার (১২ জানুয়ারি/২৫) উপজেলার সিধলং বিলের ইজারা বাতিল, বরাদ্দকৃত ভূমিহীনদের খাসজমি বুঝিয়ে দেয়া, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ক্ষেতমজুরদের জন্য রেশন ও পেনশন চালুকরণ, সরকারের প্রকল্পের দুর্নীতিবন্ধকরণ, প্রকৃত সুবিধাভোগীদের তালিকা প্রণয়ন, টিসিবি চালুকরণসহ ৭দফা দাবিতে স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুর হাসানের পক্ষে প্রশাসনিক কর্মকর্তা মো. হৃদয় মিয়া।

ক্ষেতমজুর সমিতির সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হারুন আল বারী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল লতিফ। বক্তব্য রাখেন কৃষক সমিতি গৌরীপুর শাখার সভাপতি মজিবুর রহমান ফকির, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রিয়াজুল হাসনাত, সহসভাতি তোফাজ্জল হোসেন হেলিম, গোলাম মোহাম্মদ, বাংলাদেশ মহিলা পরিষদ গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক মমতাজ বেগম, উদীচী গৌরীপুর সংসদের সভাপতি ওবায়দুর রহমান, ক্ষেতমজুর নেতা মো. নজরুল ইসলাম, বাচ্চু মিয়া, মো. কাছুম আলী, মো. হাবিবুর রহমান, সুখন সরকার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি