1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পবিপ্রবি’র বরিশাল ক্যাম্পাসে বিশ্ব ডিম দিবস ২০২৪ উদযাপন  - Stbanglatv.com
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

পবিপ্রবি’র বরিশাল ক্যাম্পাসে বিশ্ব ডিম দিবস ২০২৪ উদযাপন 

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৬৮ Time View

জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বহিঃস্থ ক্যাম্পাস বাবুগঞ্জে অবস্থিত এ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি অনুষদে ১১ অক্টোবরের বিশ্ব ডিম দিবস—২০২৪ উপলক্ষ্যে বুধবার (২৩ অক্টোবর) বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস—চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের এলএলএ অনুষদের ডিন প্রফেসর মোঃ আব্দুল লতিফ, রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড.এস.এম. হেমায়েত জাহান, বিএ অনুষদের সাবেক ডিন প্রফেসর বদিউজ্জামান, সিএসই অনুষদের সাবেক ডিন প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, প্রফেসর ড. মোঃ মাহবুব রব্বানী, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান, এএনএসভিএম অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মামুনুর রশীদ, ছাত্র বিষয়ক উপ—উপদেষ্টা ড. এবিএম সাইফুল ইসলাম এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের জিএম মোঃ আজিজুর রহমান। অনুষ্ঠানে শিক্ষার্থী, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি আকাশে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে অনুষদীয় অডিটোরিয়ামে এএনএসভিএম অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ ফয়সল কবিরের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। অনুষ্ঠানে পোল্টির সায়েন্স বিভাগের প্রভাষক আইরিন জাহানের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. এ.কে.এম. মোস্তফা আনোয়ার। প্রধান অতিথির বক্তৃতায় ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, বিশ্বব্যাপী ডিম খাদ্যের একটি অত্যাবশ্যক অংশ যা উচ্চমানের প্রোটিন ও পুষ্টি সরবরাহ নিশ্চিত করে। বিশ্ব ডিম দিবস মানুষকে একত্রিত করার এবং আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া বাড়ানোর জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি