1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সুন্দরগঞ্জে যুবলীগ নেতা বিপ্লবসহ দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

সুন্দরগঞ্জে যুবলীগ নেতা বিপ্লবসহ দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের নেতা ও সাবেক পৌর কাউন্সিলর মশিউর রহমান বিপ্লব এবং ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল কাফিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপি নেতাকর্মীরা।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হরিপুর-চিলমারী মওলানা ভাসানী সেতুর মাঝামাঝি এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় নেতৃত্ব দেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল।
আটক মশিউর রহমান বিপ্লব সুন্দরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি ওই ওয়ার্ডের বাসিন্দা মো. হাবিবুল্লাহর ছেলে। বিপ্লব উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী যুবলীগের সদস্য। অপর আটক ব্যক্তি আব্দুল্লাহ আল কাফি ছাত্রলীগের নেতা। তিনি উপজেলার রামজীবন ইউনিয়নের বালারছিড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন পপেলসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী হরিপুর-চিলমারী মওলানা ভাসানী সেতুতে ঘুরতে যান। এ সময় ছাত্রদলের এক নেতা সেতুতে বিপ্লব ও কাফিকে দেখতে পেয়ে বিএনপি নেতাদের বিষয়টি জানান।
পরে ইফতেখার হোসেন পপেল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাহমুদুল হক রাসেল, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনোয়ার, পৌর ছাত্রদলের আহ্বায়ক আদনান আহমেদ রাজু এবং ছাত্রদল নেতা শাওন ও আমিনুলসহ অন্য নেতাকর্মীরা তাদের দিকে এগিয়ে যান। এ সময় বিপ্লব পালানোর চেষ্টা করলে ধাওয়া করে সেতুর মাঝামাঝি এলাকা থেকে বিপ্লব ও কাফিকে আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে বিএনপি নেতা ইফতেখার হোসেন পপেল বলেন, “বিকেলে ছোট ভাইদের নিয়ে ব্রিজে ঘুরতে গিয়েছিলাম। এক ছাত্রদলের ছোট ভাই ব্রিজে বিপ্লবকে দেখে আমাদের জানান। পরে আমরা ধাওয়া করে বিপ্লব ও তার সহযোগী কাফিকে আটক করি। এরপর তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, “বিপ্লব ও কাফি ব্রিজে বসে নাশকতার ছক আঁকছিলেন। ইতোপূর্বে তারা বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে নাশকতা করেছেন। বিপ্লবের নামে নাশকতার মামলাও রয়েছে।”
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা মশিউর রহমান বিপ্লব এবং তার সহযোগী কাফিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপি নেতারা। বিপ্লবের নামে মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি