1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বান্দরবানে বিনামূল্যে চক্ষু শিবির,সেবা পেলেন ২৫০ রোগী - Stbanglatv.com
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

বান্দরবানে বিনামূল্যে চক্ষু শিবির,সেবা পেলেন ২৫০ রোগী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

মোঃ আকাশ বান্দরবন জেলা প্রতিনিধি

বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবিরে চিকিৎসাসেবা পেয়েছেন ২৫০ জন রোগী। এর মধ্যে ৩২ জনের চোখে ছানি শনাক্ত হয়েছে। আগামী ৩০ নভেম্বর চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে তাদের বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপন করা হবে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বান্দরবান ডায়াবেটিক হাসপাতালে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতাল ও বান্দরবান ডায়াবেটিক হাসপাতালের যৌথ উদ্যোগে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানসহ ছয় সদস্যের মেডিকেল টিম শিবিরে চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় ২৫০ জন রোগীর বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

শিবিরে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত ২০ জন রোগীর চোখের রেটিনায় ক্ষতির বিষয়টিও শনাক্ত করা হয়। তাদের প্রয়োজনীয় কাউন্সেলিংয়ের পাশাপাশি নিয়মিত চোখ পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

আয়োজকেরা জানান, ডায়াবেটিসের কারণে চোখের রেটিনায় মারাত্মক জটিলতা সৃষ্টি হতে পারে। সময়মতো চিকিৎসা না নিলে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি থাকে। তাই ডায়াবেটিস রোগীদের নিয়মিত চক্ষু পরীক্ষা করা জরুরি।

চক্ষু শিবিরে উপস্থিত ছিলেন বান্দরবান ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক লিটন, চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের চিকিৎসক সাইমুন নাহার চৌধুরী, মুনতাহিনা রহমান মিষ্টি, রবি পিনেরা, অন্ত ভট্টাচার্য, হাবিবুর রহমান, নাবিলা (MLOP), নির্বাহী কমিটির সদস্য খোরশেদ আলম, আনোয়ার হোসাইন, বেলাল হোসেন এবং বান্দরবান ব্লাড ডোনার গ্রুপের সভাপতি আহসানুল হকসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

স্থানীয় রোগীরা বিনামূল্যে এমন বিশেষায়িত চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। দুর্গম পার্বত্য এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ ধরনের মানবিক উদ্যোগ নিয়মিত আয়োজনের দাবি জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি