1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শ্রমিক দলের কেন্দ্রীয় কাউন্সিল প্রস্তুতি কমিটিতে ধর্মপাশার আজিজুল আলম খান - Stbanglatv.com
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

শ্রমিক দলের কেন্দ্রীয় কাউন্সিল প্রস্তুতি কমিটিতে ধর্মপাশার আজিজুল আলম খান

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সপ্তম কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন প্রস্তুতি কমিটির সম্মানিত সদস্য মনোনীত হয়েছেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বৌলাম গ্রামের বাসিন্দা আজিজুল আলম খান। তিনি ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি।

নতুন এ কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান (এমপি)। সদস্যসচিব হয়েছেন শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস (এমপি)। একই কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আজিজুল আলম খান।

গত ২১ নভেম্বর শনিবার সকালে শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভায় এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইন। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম খানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আজিজুল আলম খান ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর এ মনোনয়নে ধর্মপাশার বৌলাম গ্রামসহ স্থানীয় পর্যায়ে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।

এদিকে, আজিজুল আলম খানের এ অর্জনে ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও শ্রমিক দলের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম খানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে নতুন কমিটির আহ্বায়ক, সদস্যসচিব ও সম্মানিত সদস্যকেও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়।

নতুন কমিটির মাধ্যমে শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলন বেগবান হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি