1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ইসলামিক ফাউন্ডেশন ও মিশন নিয়ে অপপ্রচারের অভিযোগ, লিখিত জবাব - Stbanglatv.com
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

ইসলামিক ফাউন্ডেশন ও মিশন নিয়ে অপপ্রচারের অভিযোগ, লিখিত জবাব

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৪০ Time View

বান্দরবান,বিশেষ প্রতিনিধি: মোঃ আকাশ

ইসলামিক ফাউন্ডেশন ও ইসলামিক মিশনের কার্যক্রম, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা এবং শিক্ষকদের সম্মানী নিয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা অপপ্রচারের অভিযোগ তুলে লিখিত বক্তব্য দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
লিখিত বক্তব্যে জানানো হয়, ইসলামিক ফাউন্ডেশন ও ইসলামিক মিশন দুটি পৃথক প্রতিষ্ঠান। তাদের প্রশাসনিক কাঠামো, কার্যক্রম ও আর্থিক ব্যবস্থাপনাও আলাদা।

ইসলামিক মিশনে বর্তমানে কোনো কর্মকর্তা কর্মরত না থাকায় প্রায় দুই মাস বেতন বন্ধ ছিল। পরে প্রধান কার্যালয়ের অনুরোধে ইসলামিক ফাউন্ডেশনের জেলা উপপরিচালক (ডিডি) মাসে একদিন বেতন প্রদানে সহযোগিতা করেন। তবে এটি তাঁর মূল দায়িত্বের অংশ নয়।

বক্তব্যে আরও বলা হয়, ইসলামিক মিশনের অধীনে একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র ও মসজিদভিত্তিক গণশিক্ষার ১০টি কেন্দ্র চালু রয়েছে। এসব কেন্দ্রে ৯ জন শিক্ষক রয়েছেন, যাঁরা মাসিক ৪ হাজার ৫০০ টাকা সম্মানী পান।

অন্যদিকে, ইসলামিক ফাউন্ডেশনের অধীনে জেলার ৪৮টি কেন্দ্রে শিক্ষকদের মাসিক ৬ হাজার টাকা সম্মানী দেওয়া হয়। এটি বেতন নয়, বরং দৈনিক তিন ঘণ্টা কর্মঘণ্টার বিপরীতে সম্মানী।

এ ছাড়া বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাইছতলী এলাকার শাহ্জাহান নামে এক শিক্ষকের বিরুদ্ধে অনুমতি ছাড়া ইমাম প্রশিক্ষণে গিয়ে ৪৫ দিন অনুপস্থিত থাকার অভিযোগের কথা উল্লেখ করা হয়। এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি যথাযথ জবাব দেননি বলে দাবি করা হয়েছে।

লিখিত বক্তব্যে কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে তথ্য যাচাই না করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ এবং কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগও তোলা হয়। ব্যক্তিগত স্বার্থ ও ক্ষোভ থেকে প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে দাবি করে শিক্ষকদের সম্মানী নিয়ে অনিয়ম, টাকা দাবি ও কর্মকর্তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করা হয়।

বক্তব্যের শেষাংশে সরকারি অর্থ বিধি অনুযায়ী ব্যয়ের বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি প্রকৃত ঘটনা যাচাই করে তথ্যনির্ভর সংবাদ প্রকাশে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি