1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বান্দরবানে আয়েশা ছিদ্দিকা (রা.) আদর্শ মাদরাসার ২য় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত - Stbanglatv.com
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

বান্দরবানে আয়েশা ছিদ্দিকা (রা.) আদর্শ মাদরাসার ২য় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৬১ Time View

মোঃ আকাশ
,বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানে হযরত আয়েশা ছিদ্দিকা (রা.) আদর্শ মাদরাসার ২য় বার্ষিক সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং পাঁচজন মহিলা শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১নভেম্বর) বাদ জোহর বালাঘাটা বাজার সংলগ্ন মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবুল কাশেম সওদাগর, আই.কে. দারুল হেদায়াহ মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মো. ইসলাম কোম্পানী,এ সময় সাবেক ইউপি সদস্য মো. আয়ুব আলী মেম্বার, বালাঘাটা বাজার পরিচালনা কমিটির সভাপতি মো.আবু তাহেরসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান মেহমান হিসেবে ছিলেন মিশর থেকে ১০ ক্বেরাতের উপর সর্বোচ্চ ডিগ্রিপ্রাপ্ত শাইখ ক্বারী খোবাইবুল হক তানঈম আল-আজহারী,প্রতিষ্ঠাতা ও পরিচালক: আত- তানঈম ইন্টারন্যাশনাল ইসটিটিউট নিয়মিত ক্বারী: BTV, NTV, SATV, ATN Bangla ও অন্যান্য চ্যানেল।

প্রধান বক্তা হিসেবে ছিলেন
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন
মুফতি এস. এম দ্বীন ইসলাম (নারায়ণগঞ্জ),

বিশেষ বক্তা মাওলানা ক্বারী এহসানুল হক আল মুঈন,খতিব,বান্দরবান বাজার শাহী জামে মসজিদ ও প্রধান উপদেষ্টা আয়েশা ছিদ্দিকা (রা.) আদর্শ মাদরাসা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ওলামায়ে কেরাম,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন মাদ্রাসার পরিচালক মাওলানা ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহ। মাদরাসার মাওলানা আহমদ কবীর আনছারী।

অনুষ্ঠানে পাঁচজন মহিলা শিক্ষার্থীর হিফজ সম্পন্ন করায় তাদের সংবর্ধনা ও সবক প্রদান করা হয়। বক্তারা বলেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি আদর্শ মানুষ গড়ে তুলতে এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে প্রকৃত ইসলামী জ্ঞান অর্জনে প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষার্থীদের জন্য ইতিবাচক অবদান রাখবে।

এ সময় মাদরাসার শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন অতিথিরা।

অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি