1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে বান্দরবানে কেরাত,আযান ও ইসলামী সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ - Stbanglatv.com
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে বান্দরবানে কেরাত,আযান ও ইসলামী সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩৩ Time View

মুহাম্মদ আকাশ
,বান্দরবান জেলা প্রতিনিধি:

পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে বান্দরবানে কেরাত, আযান ও ইসলামী সংগীত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকালে ইসলামী পাঠাগার বান্দরবানের আয়োজনে পাঠাগারের সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পাঠাগারের প্রধান নির্বাহী অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাব সভাপতি মো.নাছিরুল আলম,পাঠাগারের অর্থ সম্পাদক নাজিম উদ্দীন, কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, পাঠাগারের লাইব্রেরি নির্বাহী মো.ইসহাক, ইসলামি পাঠাগারের মু: খোরশেদ’সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রতিযোগিতায় বান্দরবান জেলা সদরের ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।

প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বক্তারা বলেন, কেরাত, আযান ও ইসলামী সংগীত চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও সৃজনশীলতার বিকাশ ঘটে। পাশাপাশি শিক্ষার্থীদের পাঠাগারমুখী করে বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান আয়োক কমিটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি