
শেখ সাদী সুমন জেলা প্রতি নিধী ব্রাহ্মণবাড়িয়া
প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি ও পুলিশের বাধা উপেক্ষা করে ২০২০ সালে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী তাহফিজুল কুরআন মাদ্রাসায় জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলের স্মৃতিচারণ করেছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, সে সময় নানা প্রতিকূলতা ও প্রশাসনিক চাপের মধ্যেও জেলা ছাত্রদলের নেতাকর্মীদের উদ্যোগে হাফেজ ইসহাক আল মামুনের পরিচালিত কাউতলী তাহফিজুল কুরআন মাদ্রাসায় ওই দোয়া ও মিলাদ মাহফিলটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছিল।
কঠিন সেই দিনগুলোর স্মৃতিচারণ করে আয়োজকদের একজন জানান, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে অনুষ্ঠানটি সফল করা ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। পরবর্তীতে ২০২১ সালে মোদিবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া ৯টি মামলার আসামি হয়ে তাকে দীর্ঘদিন পলাতক অবস্থায় বাড়ির বাইরে জীবন কাটাতে হয়েছে।
অনেক ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে সেই প্রতিকূল সময় পার করতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুঃসময়ে যারা সামান্য হলেও পাশে দাঁড়িয়েছিলেন এবং ক্ষুদ্র সহায়তা দিয়ে সাহস জুগিয়েছিলেন, তাদের সেই অবদান চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ করা উচিত। দুঃসময়ের সেই সহযোগিতা এবং মাদ্রাসায় আয়োজিত দোয়া মাহফিলের স্মৃতি তার রাজনৈতিক জীবনের এক বিশেষ অধ্যায় হয়ে আছে বলে তিনি উল্লেখ করেন।
© All rights reserved © 2026
Leave a Reply