1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ভুয়া খতিয়ান বানিয়ে প্রবাসীর জমি দখলের চেষ্টা: কারাগারে দুর্নীতিবাজ নায়েব - Stbanglatv.com
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

ভুয়া খতিয়ান বানিয়ে প্রবাসীর জমি দখলের চেষ্টা: কারাগারে দুর্নীতিবাজ নায়েব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৭৪ Time View

শেখ সাদী সুমন জেলা প্রতি নিধী ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ায় জালিয়াতির মাধ্যমে ভুয়া খতিয়ান তৈরি করে প্রবাসীর জমি লিখে নেওয়ার চেষ্টার মামলায় মো. শাহজাহান মিয়া নামের এক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে (নায়েব) কারাগারে পাঠিয়েছেন আদালত।
​সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল (৪র্থ) আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিনি। তবে শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন। অভিযুক্ত শাহজাহান মিয়া সদর উপজেলার অষ্টগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত রয়েছেন।
​মামলার বিবরণ থেকে জানা যায়, সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রাম উত্তরপাড়ার মৃত জলফু মিয়ার ছেলে মো. মোজাম্মেল হক ১৯৮৯ সালের ১ এপ্রিল ১৭৯২ নম্বর সাফকবলা দলিলের মাধ্যমে ৩৮ নম্বর মোহনপুর মৌজায় ৩৪ দশমিক ২৫ শতক জমি কেনেন। জমি কেনার কিছু দিন পর তিনি সপরিবারে প্রবাসে চলে যান।
​অভিযোগ রয়েছে, তিনি প্রবাসে থাকার সুযোগে এলাকার কামাল উদ্দিন, দুলাল মিয়া, মোহাম্মদ আলী ও মহরম আলী নামের চার ব্যক্তি মিলে ওই জমির জাল খতিয়ান তৈরি করেন। আর এই পুরো জালিয়াতিতে সহযোগিতা করেন ভূমি সহকারী কর্মকর্তা শাহজাহান মিয়া। প্রবাসে বসেই বিষয়টি টের পেয়ে দেশে ফিরে আসেন ভুক্তভোগী মোজাম্মেল হক। পরে গত ৩০ সেপ্টেম্বর তিনি বাদী হয়ে পাঁচজনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।
​আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের দায়িত্ব দেয়। তদন্তে জালিয়াতির সত্যতা পাওয়ার পর আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। এরপর মামলার পঞ্চম আসামি ভূমি কর্মকর্তা শাহজাহান মিয়া আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
​মামলায় বাদীপক্ষের আইনজীবী ছিলেন জাকির হোসেন রাসেল এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন তাহমিদ বিন রহমান।
​ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক মো. হাবিবুল্লাহ সরকার আসামিকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আদালতের নির্দেশেই তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি