1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নওগাঁর নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১তম জন্মজয়ন্তী পালিত। - Stbanglatv.com
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

নওগাঁর নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১তম জন্মজয়ন্তী পালিত।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৫২ Time View

নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজীনগর ইউনিয়নের খোদ্দচাম্পা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে উলগুলানের মহানায়ক ও বৃটিশ বিরোধী আন্দোলনের মহান নেতা ধরতী আবা ভগবান বিরসা মুন্ডার ১৫১তম জন্মজয়ন্তী।

শনিবার (১৫ নভেম্বর ২০২৬) বিকাল ৫ টায় জাতীয় আদিবাসী পরিষদ, নিয়ামতপুর উপজেলা কমিটির উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলা কমিটির সভাপতি *স্বপন পাহান*।

সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দ, শিক্ষক, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

*বক্তারা বলেন,*

বিরসা মুন্ডা ছিলেন আদিবাসীদের আত্মমর্যাদা ও অধিকার আদায়ের প্রতীক। ১৮৭৫ সালের ১৫ নভেম্বর ঝাড়খণ্ডের উলিহাতু গ্রামে জন্ম নেওয়া এই মহান নেতা মাত্র ২৫ বছরের ছোট্ট জীবনে ইতিহাস বদলে দিয়েছিলেন।

তাঁর নেতৃত্বে ভারতের ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে মুণ্ডা সম্প্রদায়ের মানুষ ব্রিটিশ শাসনের অত্যাচার, জোতদার, মহাজন ও দালালদের শোষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে বিদ্রোহ করেছিল। এই বিদ্রোহই ইতিহাসে *”উলগুলান”* বা *”মহাবিদ্রোহ”* নামে পরিচিত।

তিনি শুধু রাজনৈতিক বিদ্রোহই করেননি, তিনি সামাজিক ও সাংস্কৃতিক পুনর্জাগরণেরও প্রচার করেছিলেন। তিনি আদিবাসীদের কুসংস্কার ছেড়ে শিক্ষা, ঐক্য ও আত্মমর্যাদার পথে আসতে শিখিয়েছিলেন। তাঁর আন্দোলন আদিবাসীদের জমির অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরবর্তীতে ব্রিটিশ সরকার বাধ্য হয়ে *ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন* এর মতো আইন করতে বাধ্য হয়, যা আদিবাসীদের জমি রক্ষার ভিত্তি হয়ে দাঁড়ায়।

বক্তারা আরও বলেন, ‘১৯০০ সালের ৯ জুন মাত্র ২৫ বছর বয়সে রাঁচি কারাগারে বিরসা মুন্ডার রহস্যজনক মৃত্যু হয়। ব্রিটিশরা বলেছিল কলেরায় মৃত্যু হয়েছে, কিন্তু আজও আদিবাসীরা বিশ্বাস করে তাঁকে হত্যা করা হয়েছিল। এই ছোট্ট জীবনে তিনি আদিবাসীদের কিংবদন্তি নেতা হয়েছেন। আজও তাঁর লড়াই আদিবাসীদের নিজেদের অধিকার রক্ষার সংগ্রাম করতে শেখায়। তাঁর অবদান কখনও ভুলবার নয়।’

সভা শেষে বিরসা মুন্ডার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং তাঁর আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি