
আব্দুর রউফ দুদু,গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধিঃ-
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিনে ময়মনসিংহের গৌরীপুরে জল, বন ও বন্যপ্রাণী রক্ষার দাবি জানিয়ে প্রচারাভিযান চালিয়েছেন ভক্তরা।
জল, বন ও বন্যপ্রাণী রক্ষা করি পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় এগিয়ে আসি এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার বিকালে গৌরীপুর পৌর শহরে ভক্তদের সংগঠন ‘হুমায়ূন আহমেদ স্মৃতি পরিষদের উদ্যোগে এই প্রচারাভিযান চালানো হয়।
এর আগে ভক্তরা কেক কেটে হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন উদযাপন করেন ভক্তরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গৌরীপুর মহিলা কলেজের প্রভাষক কবি সেলিম আল রাজ।
তিনি বলেন, নদী, নালা-খাল-বিল, হাওড়- বাওড়, বন এবং বন্যপ্রাণী আমাদের প্রকৃতি ও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। সুস্থ ও সুন্দর জীবনধারণ এবং পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য এগুলো সংরক্ষণ অত্যন্ত জরুরি। কিন্তু অপরিকল্পিত নগরায়ন ও দখল-দূষণের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই লেখকের জন্মদিনে স্থানীয় মানুষ ও সাধারণ জনগণকে জল, বন ও বন্যপ্রাণীর উপকারিতা সম্পর্কে সচেতন করতেই আমাদের এই প্রচারাভিযান।
সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু বলেন, প্রিয় লেখক হুমায়ূন আহমেদের মৃত্যুর পর আমরা উনার জন্ম এবং মৃত্যু দিবসে নানা আয়োজনের মধ্য দিয়ে লেখককে স্মরণ করি। এবার লেখকের জন্মদিনে জল, বন ও বন্যপ্রাণী রক্ষার জন্য প্রচাাভিযান করেছি। এ ছাড়া প্রতিবছর হুমায়ূন আহমেদের স্মৃতি রক্ষায় গৌরীপুর রেলস্টেশনে লেখকের নামে একটি স্থাপনা বা আন্তনগর কোনো ট্রেনের নাম লেখকের নামে করার দাবি জানিয়েছি। তবে আমাদের দাবি এখনো পূরণ হয়নি।
অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম, হুমায়ূন আহমেদ স্মৃতি পরিষদের সদস্য ওবায়দুর রহমান, সালমা আক্তার মুক্তা, সাংবাদিক শামীম আনোয়ার, মনিরুজ্জামান মনির, শিপন প্রমুখ
© All rights reserved © 2026
Leave a Reply