1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লালমনিরহাটে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৪ - Stbanglatv.com
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

লালমনিরহাটে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৪

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

আব্দুল লতিফ সরকার, লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাপটিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান আদিতমারী উপজেলার দক্ষিণ বত্রিশ হাজারী এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে আল মামুন পরিবহনের একটি যাত্রীবাহী অটোরিকশা কয়েকজন যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে খাতাপাড়া মাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশু হাবিবুর রহমান।
দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতরা হলেন—লালমনিরহাট সদর উপজেলার মনিকা (১৬), মনোরঞ্জন (৯০), বুলু মিয়া (২৬) এবং আদিতমারী উপজেলার প্রিয়াঙ্কা রানী (২৮)। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে। শিশুটির মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত হাবিবুরের পরিবারের সদস্যদের আহাজারিতে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, সড়কে যানবাহনের বেপরোয়া গতি ও চালকদের অসতর্কতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি রোধে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন এবং চালকদের সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি