
সজীব ঢালী,স্টাফ রিপোর্টার
গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ ও শ্রীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম শেখকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানা-পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার নাসির উদ্দিন মৃধা জর্জ শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের মৃত আব্দুল হাই মৃধার ছেলে। অপরদিকে জাহাঙ্গীর আলম শেখ উপজেলার মাওনা উত্তরপাড়া গ্রামের রিয়াজ উদ্দিন শেখের ছেলে।
© All rights reserved © 2023
Leave a Reply