1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জোরারগঞ্জে অস্ত্র, গুলি ও মাদকসহ দুই জন গ্রেফতার - Stbanglatv.com
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

জোরারগঞ্জে অস্ত্র, গুলি ও মাদকসহ দুই জন গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৯ Time View

 

সাকিব চৌধুরী চট্টগ্রাম।

চট্টগ্রামের জোরারগঞ্জ পুলিশ অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, ৯ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও মাদকসহ দুই চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার (১ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে জোরারগঞ্জ থানাধীন ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— পূর্ব হিঙ্গুলী এলাকার আবুল কাশেমের ছেলে বোরহান উদ্দিন (৩৪) এবং করেরহাট এলাকার মৃত মোহাম্মদ উল্লাহর ছেলে মোঃ রহিম উল্লাহ রনি (৩৫)।

পুলিশ জানায়, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম-এর নেতৃত্বে এসআই মোঃ ফারুক উদ্দিনসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব হিঙ্গুলী সাকিনে আসামী বোরহান উদ্দিনের বসতবাড়িতে অভিযান চালায়। অভিযানকালে বোরহানের ঘরের ভেতর থেকে তাকে ও তার সহযোগী রহিম উল্লাহ রনিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে আসামী বোরহান উদ্দিনের কাছ থেকে একটি কালো রঙের সেমি অটোমেটিক ৭.৬২ বিদেশী পিস্তল, একটি সিলভার রঙের ম্যাগাজিন, ৯ রাউন্ড তাজা বুলেট, দুটি ধারালো ছোরা, একটি ফোল্ডিং সুইচ গিয়ার এবং এক বোতল ভারতীয় তৈরি স্কপ সিরাপ উদ্ধার করা হয়। এছাড়া তার সহযোগী রহিম উল্লাহ রনির কাছ থেকেও এক বোতল স্কপ সিরাপ জব্দ করে পুলিশ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত বোরহান উদ্দিনের বিরুদ্ধে জোরারগঞ্জ ও মীরসরাই থানায় হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনসহ ৯টি মামলা রয়েছে। অপরদিকে, আসামী রহিম উল্লাহ রনির বিরুদ্ধে জোরারগঞ্জ, লোহাগাড়া, পটিয়া, ছাগলনাইয়া, রামু ও সীতাকুণ্ড থানায় মাদক ও চুরির অপরাধে ৯টি মামলা আদালতে বিচারাধীন।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নতুন করে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি