1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গোমস্তাপুরে মিটার সংযোগ বিচ্ছিন্নকে কেন্দ্র করে হামলার শিকার রমজান আলীর মৃত্যু, অভিযুক্তদের বিচারের দাবি - Stbanglatv.com
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

গোমস্তাপুরে মিটার সংযোগ বিচ্ছিন্নকে কেন্দ্র করে হামলার শিকার রমজান আলীর মৃত্যু, অভিযুক্তদের বিচারের দাবি

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বংপুর মোড়ে পল্লী বিদ্যুতের মিটার সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত রমজান আলী (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১ আগস্ট) বিকাল ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের সদস্যরা জানান, মিটার সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে রমজান আলীর ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। রমজান আলীর মৃত্যুর খবরে বংপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নিহতের ছেলে শামীম বলেন, “আমার বাবাকে পরিকল্পিতভাবে মারধর করা হয়েছিল। দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে তিনি মারা গেলেন। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এ বিষয়ে গোমস্তাপুর থানার পুলিশ জানায়, ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মৃত্যুর পর মামলায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি