1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জোরারগঞ্জ থানার বিশেষ অভিযানে ৬৫০ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ জন আটক - Stbanglatv.com
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

জোরারগঞ্জ থানার বিশেষ অভিযানে ৬৫০ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ জন আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৩৩ Time View

 

বিশেষ প্রতিনিধি | মো. জাহির খান

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও দুই আসামিকে আটক করা হয়। সবমিলিয়ে মোট সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

রোববার (২৬ জুলাই) জোরারগঞ্জ থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

পুলিশ জানায়, সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) নাদিম হায়দার চৌধুরীর তত্ত্বাবধান ও নির্দেশনায় জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে পৃথক পৃথক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানের প্রথম ধাপে এসআই (নিঃ) জিশান আহম্মেদ পিপিএম-সেবা সঙ্গীয় ফোর্সসহ জোরারগঞ্জ থানাধীন গাছ মার্কেট পৌরসভার নন্দীগ্রাম এলাকার শান্তুর ভাঙারির দোকানের সামনে অভিযান চালিয়ে নুরুল আলম (৫২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি কক্সবাজার জেলার টেকনাফের বাসিন্দা হলেও বর্তমানে কক্সবাজার পৌরসভার সমিতিপাড়া এলাকায় বসবাস করতেন।

 

পরে একই রাতে ইছাখালী ইউনিয়নের ভাঙারী বাজার এলাকায় স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান চালিয়ে আরও চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. হাসান (২৯), মো. ইব্রাহিম (২৬), আনোয়ার হোসেন (৩০) ও সাইফুল ইসলাম (৩৫)। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

এদিকে পৃথক অভিযানে এসআই (নিঃ) মতিউর রহমান জোরারগঞ্জ থানার একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. ফারুক (৪০)-কে গ্রেপ্তার করেন।

 

অপরদিকে এএসআই (নিঃ) জিশান আহম্মেদ পিপিএম-সেবা ও এএসআই (নিঃ) মো. ইলিয়াছ খান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে এনআই অ্যাক্টের ১৩৮ ধারার দুইটি সিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি শিরিনা আক্তারকে জোরারগঞ্জের সোনাপাহাড় এলাকা থেকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা বিচারাধীন রয়েছে।

 

জোরারগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি