1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সুলতানপুরে মসজিদসংলগ্ন খাস জমি দখলের অভিযোগ, তদন্ত দাবি - Stbanglatv.com
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

সুলতানপুরে মসজিদসংলগ্ন খাস জমি দখলের অভিযোগ, তদন্ত দাবি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২৬ Time View

রাজবাড়ী জেলা প্রতিনিধি: ছাব্বির হোসেন বাপ্পী

রাজবাড়ী সদর উপজেলার ১২ নম্বর সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর খেয়াঘাট কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহসংলগ্ন সরকারি খাস জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়ে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

অভিযোগে বলা হয়েছে, ২১৯ নম্বর মৌজার ৪ নম্বর খাস খতিয়ানের ৮১৩ নম্বর দাগভুক্ত জমিটি প্রায় ৩০ বছর ধরে মসজিদের দখলে রয়েছে। মসজিদের মুসল্লিরা দীর্ঘদিন ধরে জমিটি ব্যবহার করে আসছেন। জমির পশ্চিম পাশে জনগণের চলাচলের জন্য সরকারি বরাদ্দকৃত ১২ ফুট প্রশস্ত একটি সড়কও রয়েছে।

লিখিত অভিযোগে আরও বলা হয়, ২০২৪ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে জমিটি মসজিদের নামে বন্দোবস্ত করে দেওয়ার আশ্বাস দিয়ে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশিকুর রহমান মসজিদ কমিটির কাছ থেকে একাধিক কিস্তিতে মোট ১ লাখ ৫০ হাজার টাকা নেন। তবে এখনো জমিটি মসজিদের নামে বন্দোবস্ত হয়নি বলে অভিযোগকারীদের দাবি।

অভিযোগকারীরা দাবি করেন, সম্প্রতি এলাকার তিন ব্যক্তি ওই খাস জমি বালু দিয়ে ভরাট করে সেখানে বাণিজ্যিকভাবে প্লট ও কক্ষ নির্মাণের চেষ্টা করছেন। এতে মসজিদের মুসল্লি ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, এ ঘটনায় প্রতিবাদ করায় কয়েকজন মুসল্লিকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে।

এলাকাবাসীর দাবি, সরকারি খাস জমি ও মসজিদের স্বার্থ রক্ষায় দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক এবং জমি দখলের চেষ্টা বন্ধ করা হোক।

এ বিষয়ে সুলতানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক খায়রুদ্দিন আহমেদ অভিযোগকারীদের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই অভিযোগে ইউনিয়ন পরিষদের সচিব লিটনের বরাত দিয়ে বলা হয়েছে, ৩ হাজার ৩০০ টাকার একটি রশিদের অর্থ এখনো ব্যাংকে জমা পড়েনি।

তবে অভিযোগে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁদের বক্তব্য এই প্রতিবেদনের জন্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি