1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লোহাগড়া পৌরসভাকে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের অঙ্গীকার: মেয়র প্রার্থী মশিয়ার রহমান সান্টু - Stbanglatv.com
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

লোহাগড়া পৌরসভাকে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের অঙ্গীকার: মেয়র প্রার্থী মশিয়ার রহমান সান্টু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৩৮ Time View

 

মনির খান নড়াইল জেলা প্রতিনিধি।

 

লোহাগড়া পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরীতে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন মেয়র প্রার্থী মশিয়ার রহমান সান্টু। তিনি বলেন, জনগণের সমর্থন নিয়ে মেয়র নির্বাচিত হতে পারলে নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক পৌর প্রশাসন গড়ে তোলাই হবে তাঁর প্রধান লক্ষ্য।

 

তিনি জানান, নির্বাচিত হওয়ার পর প্রথম ছয় মাসের মধ্যে বর্তমান সি-গ্রেড পৌরসভাকে বি-গ্রেডে উন্নীত করার লক্ষ্যে প্রয়োজনীয় ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

 

মশিয়ার রহমান সান্টু বলেন, পৌর এলাকার রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা ও সড়কবাতির উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি যানজট নিরসনে পরিকল্পিত ভ্যান ও ইজিবাইক স্ট্যান্ড নির্মাণ করা হবে, যাতে নাগরিকদের চলাচল আরও সহজ ও নিরাপদ হয়।

 

তিনি আরও বলেন, লোহাগড়া বাজারকে চাঁদাবাজি, সন্ত্রাস ও হয়রানিমুক্ত রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কার্যকর উদ্যোগ নেওয়া হবে, যাতে ব্যবসায়ী ও সাধারণ মানুষ নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশে ব্যবসা ও কেনাকাটা করতে পারেন।

 

নারী, শিশু এবং সকল নাগরিকের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সচেতনতামূলক ও প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনার কথাও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

 

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, বনায়ন এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালুর পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, বসতবাড়ি থেকে বিনামূল্যে বর্জ্য সংগ্রহের ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হবে, যাতে পৌরসভা আরও পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হয়ে ওঠে।

 

এ ছাড়া তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুত নাগরিক সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি সর্বদা দায়িত্বশীল ও সেবামুখী ভূমিকা পালন করবেন।

 

শেষে মশিয়ার রহমান সান্টু লোহাগড়া পৌরবাসীর কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করে বলেন, “চলুন, সবাই মিলে গড়ে তুলি একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও সমৃদ্ধ লোহাগড়া।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি