1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - Stbanglatv.com
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৪ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

মানবতার সেবায় রক্তের বন্ধনকে আরও শক্তিশালী করার প্রত্যয়ে পথচলা স্বেচ্ছাসেবী সংগঠন ‘চ্যারিটি ব্লাড ইউনিট’-এর গৌরবময় ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (১৩ জুন) সকাল ১০টায় শহরের ফুলকুড়ি ইসলামী একাডেমির হলরুমে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ওয়ালিদ হাসান মাইনুল সঞ্চালকের দায়িত্ব পালন করেন এবং সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডা. মো. আব্দুস সামাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ ডা. বিপ্লব কুমার মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুড়ি ইসলামী একাডেমির প্রধান শিক্ষক মো. আব্দুল আহাদ, চ্যারিটি ব্লাড ইউনিটের উপদেষ্টা মো. মুনিরুল ইসলাম, মো. আবুল কালাম, মো. আবুল বাশার, মো. জমশেদ আলী, সিনিয়র সাংবাদিক মো. ফয়সাল, মো. জহুরুল ইসলামসহ সংগঠনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে অতিথি ও সদস্যদের উপস্থিতিতে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় সংগঠনের পাঁচ বছরের মানবিক কর্মকাণ্ডের বিভিন্ন স্মৃতিচারণ করা হয়। বক্তারা বলেন, রাত-দিনের পরোয়া না করে জরুরি রক্তের প্রয়োজন মেটাতে সংগঠনটির স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, যা অসংখ্য মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আলোচনা সভায় বক্তারা স্বেচ্ছায় রক্তদানকে মানবতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে বলেন, রক্তদান শুধু একটি সামাজিক কার্যক্রম নয়, বরং মানুষের প্রতি মানুষের ভালোবাসা ও দায়বদ্ধতার প্রকাশ। প্রতিষ্ঠালগ্ন থেকে চ্যারিটি ব্লাড ইউনিট বিনামূল্যে রক্ত সংগ্রহ ও সরবরাহের মাধ্যমে অসংখ্য রোগীর পাশে দাঁড়িয়েছে। পাশাপাশি তরুণদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেও সংগঠনটি প্রশংসনীয় ভূমিকা পালন করছে। বক্তারা আরও বলেন, রক্তের অভাবে যেন কোনো মায়ের কোল খালি না হয় কিংবা কোনো পরিবার প্রিয়জনকে হারানোর বেদনায় না ভোগে—এই লক্ষ্য নিয়েই সংগঠনটির যাত্রা। ভবিষ্যতেও মানবকল্যাণে আরও বৃহত্তর পরিসরে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

কেক কাটার পর পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে অনুষ্ঠানে উপস্থিত সবার মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। মানবসেবার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে এ ব্যতিক্রমী উদ্যোগ অতিথি ও অংশগ্রহণকারীদের প্রশংসা কুড়ায়। বক্তারা বলেন, একটি ব্যাগ রক্ত যেমন একটি জীবন বাঁচাতে পারে, তেমনি একটি গাছ ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখে। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। মানবতার জয়গান গেয়ে এবং মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে চ্যারিটি ব্লাড ইউনিট নতুন উদ্যমে আগামী দিনের পথচলার প্রত্যয় ব্যক্ত করে। সংগঠনের পাঁচ বছরের এই যাত্রাকে বক্তারা মানবতা, ভালোবাসা ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য ইতিহাস হিসেবে অভিহিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি