1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চন্দনাইশে চয়নিকা জাহান চৌধুরী মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন - Stbanglatv.com
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

চন্দনাইশে চয়নিকা জাহান চৌধুরী মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২ Time View

 

স্টাফ রিপোর্টার আবিদুর রহমান বাবুল

চট্টগ্রামের চন্দনাইশে চয়নিকা জাহান চৌধুরী মেধাবৃত্তি ২০২৬ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 

শনিবার (১৩ জুন) সকালে চন্দনাইশ পৌরসভার রহমানিয়া আহমদীয়া এ, এস স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও বিকেলে দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও বৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহমানিয়া আহমদীয়া এ, এস স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠাতা আলহাজ্ব অধ্যাপক মোঃ তৈয়বুর রহমান এবং দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিজওয়ানা নাসরিন।

 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চয়নিকা জাহান চৌধুরী মেধাবৃত্তির প্রতিষ্ঠাতা পরিচালক লেখক ও গবেষক ড. মোহাম্মদ আমীন।

 

চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও চয়নিকা জাহান চৌধুরী মেধাবৃত্তির সদস্য সাংবাদিক মো. নুরুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌরসভার সহকারী কর আদায়কারী কর্মকর্তা মোহাম্মদ আজম খান, সাবেক কাউন্সিলর মোজাম্মেল হক চৌধুরী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আইয়ুব মিয়া চৌধুরী, সমাজসেবক সিরাজুল ইসলাম চৌধুরী, রহমানিয়া আহমদীয়া এ, এস স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সাধারণ সম্পাদক আবদুর রহিম সওদাগর, মাদ্রাসার প্রধান শিক্ষক সোলতানা ইয়াছমিন, দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজিম উদ্দীন প্রমুখ।

 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠক নুরুন্নবী খোকন, সমাজসেবক মোঃ আরিফ মিয়া, রহমানিয়া আহমদীয়া এ, এস স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সহ-সাধারণ সম্পাদক আবদুর রশিদ, সদস্য মোঃ হোসাইন, সদস্য মাসুদ, সংগঠক মামুন, চন্দনাইশ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল আলম, দপ্তর সম্পাদক গৌতম কান্তি দাশ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রোকন উদ্দীন, সংগঠক শাখাওয়াত, দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক যথাক্রমে রুমা আকতার রেহেনা, সুমি রানী নাথ, নিলুফা শারমিন, রিনু দেবী, তানজিনা সুলতানা, আইরিন সুলতানা, জান্নাতুল ফেরদৌস, মোঃ আবদুল মুবিন, মোঃ জামাল উদ্দিন, রহমানিয়া আহমদীয়া এ, এস স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক যথাক্রমে মাওলানা ইয়াছিন আরাফাত মজিদী, মাওলানা মোঃ জাবের, মাওলানা মোঃ আবু সিদ্দিক, সিফাতুন নূর সাদিয়া, ফারিহা রহমান রাইভি, আয়শা সিদ্দীকা, হাফেজ মোঃ ওসমান গনী, হাফেজ মোঃ আব্দুল কাদেরসহ মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

 

আলোচনা সভা শেষে অতিথিরা দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও নগদ অর্থ এবং শিক্ষকদের হাতে ক্রেস্ট তুলে দেন।

 

এসময় বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন, মেধা বিকাশ এবং নৈতিক নেতৃত্ব গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

শিক্ষার্থীদের মেধা ও অনুপ্রেরণা বৃদ্ধির লক্ষ্যে এই বৃত্তি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।#৳

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি